কুমিল্লা সিটি করপোরেশনের ভোট ১৫ জুন
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ভোট আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তসিল অনুযায়ী ১৫ জুন কুসিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সম্মেলন কক্ষে আউয়াল কমিশনের দ্বিতীয় সভা শুরু হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি মো. হুমায়ুন কবীর খোন্দকার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন হতে যাচ্ছে।
ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ২৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ ১৫ জুন।
আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। এজন্য কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে ২০২২ সালের ১৬ মে। আর ভোটগ্রহণ করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এ হিসেবে গত বছরের ১৬ নভেম্বর থেকে এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। সর্বশেষ কুমিল্লা সিটি ভোট হয়েছিল ২০১৭ সালের ৩০ মার্চ। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। এক্ষেত্রে ভোটগ্রহণ করতে হবে আগামী ১৬ মে'র মধ্যে।
২০১৭ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয়বারের মতো এ সিটিতে নির্বাচিত হয়েছিলেন। এ সিটিতে সেসময় ভোট হয়েছিল ১০৩টি কেন্দ্রে। মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।
২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন নামে নতুন একটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। কুমিল্লা সিটি করপোরেশ ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।
এর আগে, আউয়াল কমিশন গত ৫ এপ্রিল কমিশনের প্রথম বৈঠক করেছিল। সেই বৈঠকে কুমিল্লা সিটি ভোট নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন। তবে ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছিলেন, পরবর্তী কমিশন সভায় কুমিল্লা সিটি ভোটের তফসিল ঘোষণা করা হবে।
এমএসএম / জামান
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা
নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানালেন প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী