ঘর থেকে পিঁপড়া তাড়ানোর ৩ কৌশল
সবার ঘরেই কমবেশি পিঁপড়ার উৎপাত দেখা দেয়। ঘরের কোন কোন স্থানে মিষ্টি খাবার আছে, তা ঠিকই খুঁজে বের করে পিঁপড়ার দল চলে যায় সেখানে। রান্নাঘরেই পিঁপড়ার আনাগোনা বেশি দেখা যায়।
ঘর থেকে পিঁপড়া তাড়ানো বেশ মুশকিল। তবে ৩টি কৌশল মানলে আপনি কিন্তু খুব সহজেই ঘর থেকে পিঁপড়া তাড়াতে পারবেন। জেনে নিন করণীয়-
>> রান্নাঘরের ক্যাবিনেটে, দরজার কোনায় ও ঘিরের বিভিন্ন ফাটলের স্থানে কিছু দারুচিনি গুঁড়া ছিটিয়ে রাখুন। কয়েক ফোঁটা দারুচিনি এসেনশিয়াল অয়েলে তুলোর বল ভিজিয়ে আপনার বাড়ির চারপাশে রেখে দিতে পারেন। দেখবেন পিঁপড়া পালিয়েছে।
>> লেবুর অম্লীয় বৈশিষ্ট্য পিঁপড়ার একদমই পছন্দ নয়। লেবুর রস চেপে এর সঙ্গে পানি মিশিয়ে এক স্প্রে বোতলে নিতে পিঁপড়ার স্থানে স্প্রে করুন। আবার কয়েকটি তুলোর বল লেবুর রসে ভিজিয়ে রাখতে পারেন।
>> শুকনো মরিচের তীব্র গন্ধও অপছন্দ পিঁপড়ার। এজন্য রান্নাঘরের যেসব স্থানে পিঁপড়ার উৎপাত বেশি সেখানে মরিচের গুঁড়া ছড়িয়ে দিন। দেখবেন পিঁপড়া গায়েব হয়ে যাবে দ্রুত।
মৌমিতা / মৌমিতা
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি