ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টিআইবি খুবই অস্বচ্ছ কাজ করেছে : স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:৪৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খুবই ইনট্রান্সপারেন্ট (অস্বচ্ছ) কাজ করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টিআইবি প্রতিবেদন বিষয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, টিকা নিয়ে আমাদের কাজ খুবই ট্রান্সপারেন্ট (স্বচ্ছ)।

বাড়তি দামে টিকা কেনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যে দামের কথা বলা হয়েছে সেটি আমাদের বেলায় প্রযোজ্য নয়। যারা তথ্য দিয়েছে, তারা কোত্থেকে নিয়েছে, আমার জানা নেই। কারণ টিকা কতে দিয়ে কিনেছি সেটি তো রেকর্ডে নেই। কাজেই কেউ যদি ভুল তথ্য দেয় সেটি আমরা মেনে নিতে পারব না।

টিআইবির প্রতিবেদন নিয়ে জাহিদ মালেক বলেন, আমরা অবশ্যই এটা প্রত্যাখ্যান করি। একটা সংস্থা তাদের মতামত প্রকাশ করতেই পারে। যেহেতু এটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই আমরা সব সময় আইনি ব্যবস্থার পক্ষে নই। তবে প্রয়োজন হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

মানুষ এখন স্বাস্থ্যবিধি মানে না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা অনেকগুলো ঢেউ দেখেছি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখেছি। চতুর্থ ঢেউ যে আসবে না সেটি কিন্তু হলফ করে কেউ বলতে পারবে না। যে কোনো সময় করোনার ৪র্থ ঢেউ আসতে পারে। কাজেই আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে। করোনায় আমাদের মৃত্যুহার ও সংক্রমণ এখন শূন্যের কোটায়। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা এখনো টিকা নেয়নি তাদের টিকা নিতে হবে। এ সময় তিনি সবাইকে টিকা বিশেষ করে বুস্টার ডোজ নিতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমরা আগামীতে বুস্টার ডোজের ক্যাম্পেইন হাতে নিচ্ছি। আপনারা বুস্টার ডোজ নিয়ে নিলে আমরা সুরক্ষিত থাকব। যে কোনো সময় আবার করোনা বাড়তে পারে।

ব্রিফিংয়ের সময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট