ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বুস্টার ডোজ পেল ১ কোটি ২২ লক্ষাধিক মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১১:৪৩

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৪৭০ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ২৪১ জন মানুষ। এছাড়াও দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ১ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৫৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ১৫ হাজার ৭১ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮২ হাজার ৭০৬ জনকে। এছাড়াও এই সময়ে বুস্টার ডোজ দেয়া হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৫৩ জনকে। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ১৬ হাজার ২৭০ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৯৩৫ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ৫০৮ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেয়া হয়েছে।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যে কোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

জামান / জামান

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির