ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১০:১৫

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে, তারা খুবই শক্তিশালী। তারাও সরকারকে বলেছে, এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বলে।

এদিকে গত রোববার রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছিলেন, সুনির্দিষ্ট পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

এ প্রসঙ্গ টেনে সাংবাদিকরা মোমেনের কাছে জানতে চান, বাংলাদেশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কি না? জবাবে তিনি বলেন, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র‌্যাবের অভ্যন্তরে রয়েছে। অন্যায়ের জন্য কিছু কিছু র‌্যাব কর্মকর্তার শাস্তিও হয়েছে। তবে এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না। এগুলো তাদের কাছে ঠিকমতো পৌঁছানো দরকার।

যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ব্যাখ্যায় সন্তুষ্ট? এমন প্রশ্নের জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এখনো হয়ত আমাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি, আগামীতে হবে।

জামান / জামান

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা