ট্রেনে ঈদযাত্রা : রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে আজ বুধবার (২৭ এপ্রিল) থেকে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা ২৩ তারিখ টিকিট করেছিলেন তারা আজকের ট্রেনে যেতে পারবেন।
এবার ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা ছাড়তে পারে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। এরমধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজার।
এছাড়াও ঈদ উপলক্ষে মানুষের চাপ হবে এটা জেনেই আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এছাড়া দুটি স্পেশাল ট্রেনও সংযোজন করা হয়েছে, যেটি ২৯ এপ্রিল থেকে চলাচল করবে।
এদিকে ঘরমুখো যাত্রীদের এবারের শেষ দিনের মতো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। আজ সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আজ পঞ্চম দিন দেয়া হচ্ছে আগামী ১ মের টিকিট।
গতকাল (মঙ্গলবার) অনেকেই ৩০ এপ্রিলের টিকিটের রীতিমতো ‘যুদ্ধ করেও’ টিকিট কাটতে পারেননি। তাই ১ মের টিকিট পেতে মরিয়া সবাই। কমলাপুর রেল স্টেশনে মঙ্গলবার দুপুরের পর থেকেই মানুষ লাইনে সিরিয়াল দেয়া শুরু করে। ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়েছে।
এর আগে শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে দেওয়া হয় ২৭ এপ্রিলের টিকিট। ‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হচ্ছে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।
জামান / জামান
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা
নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানালেন প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ