শেরে বাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন, ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন বরেণ্য এই রাজনীতিবিদ। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছিলেন তিনি।
একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন। তার অবদান জাতি চিরদিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, উপ-কৃষি বিষয়ক সম্পাদক আফসারুজ্জামান, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, সদস্য অ্যাড. ফরিদ হোসেন, বিভাস বালা, সুবল ঘোষ, অ্যাড. ডিকে গায়েন টিটু, অ্যাড. সানিয়েল আরেফিন প্রমুখ।
এমএসএম / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
Link Copied