ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগ গণমানুষের আবেগের সংগঠন : শেখ পরশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২১ রাত ৯:৩৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী গণমানুষের দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত বাঙালির আবেগ-অনুভূতি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এদেশের সকল মহৎ অর্জনের সাহসী নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। একারণেই আওয়ামী লীগ বাঙালির আবেগের সংগঠন। ভালোবাসার সংগঠন। অনুভূতির সংগঠন। ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির অধিকার আদায়ে যাত্রা শুরু করে সংগঠনটি। সংগ্রামী পথচলায় অনেক বাধা অতিক্রম করে আওয়ামী লীগ আজ গণমানুষের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। 
আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ বলেন, আওয়ামী লীগের অগ্রযাত্রায় প্রতিটি পদে বাধা ছিল। সব বাধা পেরিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে এগিয়ে নিয়েছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা  রাষ্টনায়ক শেখ হাসিনা আওয়ামী লীগকে এদেশের গণমানুষের আবেগের সংগঠনে পরিণত করেছেন। দীর্ঘ পথচলায় যারাই আওয়ামী লীগকে আঘাত করেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। 

শেখ ফজলে শামস পরশ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে পাশে থাকবে মানবিক যুবলীগ।

এমএসএম / এমএসএম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর