আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, ৩০০ আসনে নির্বাচনের ইঙ্গিত ইসলামী আন্দোলনের
ইসলামপন্থী দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দলটি বিকল্প পরিকল্পনার দিকে এগোচ্ছে।
৫ আগস্টের পর ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর ভোট একত্র করার লক্ষ্যে গঠিত হয় ৮ দলীয় নির্বাচনী সমঝোতা। এই উদ্যোগের কেন্দ্রে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই।
ইসলামপ্রেমী, দেশপ্রেমিক এবং জুলাই আন্দোলনের চেতনাকে ধারণকারী দলগুলোর অংশগ্রহণে গঠিত এ সমঝোতা শুরুর দিকে ইতিবাচক সাড়া ফেলেছিল। বিভাগীয় সমাবেশগুলোতেও ইসলামী আন্দোলনের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে আসন বণ্টনের প্রশ্নে এসে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জামায়াতে ইসলামী প্রায় ২০০ আসনে একক দাবি জানিয়ে আলোচনায় অনড় অবস্থান নিয়েছে। এতে সমঝোতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, তারা সমঝোতার স্বার্থে ছাড় দিতে প্রস্তুত থাকলেও কোনো দলের একক আধিপত্য মেনে নেওয়া সম্ভব নয়।
তাদের মতে, ভোট কোনো নির্দিষ্ট দলের জন্য নয়; ভোট হবে ইসলামের পক্ষে থাকা প্রার্থীর জন্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে যে জনসমর্থনের ধারা দেখা যাচ্ছে, তা কোনো একক দলের নয়; বরং এটি ফ্যাসিবাদবিরোধী ও ইসলামপন্থী রাজনীতির পক্ষে একটি সম্মিলিত প্রবণতা। জামায়াতে ইসলামী যদি আসন সংখ্যার প্রশ্নে অনড় থাকে, তাহলে সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সমঝোতা হলে ইতিবাচক রাজনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারে। একইভাবে এনসিপি, এলডিপি বা এবি পার্টির অংশগ্রহণ জোটকে আরও শক্তিশালী করতে পারে। তবে বিভক্তি তৈরি হলে জুলাই আন্দোলন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা ব্যাহত হতে পারে।
রাজনৈতিক মহলের মতে, সমঝোতা ভেঙে গেলে তার নেতিবাচক প্রভাব পুরো ইসলামপন্থী রাজনীতির ওপর পড়বে—যার দায় এড়ানো কঠিন হবে।
Aminur / Aminur
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম
‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’
সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের