ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিরাপত্তার ক্ষেত্রে বৈষম্য দৃশ্যমান: ১৭ আসনের এমপি প্রার্থী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:৫৯

ঢাকা: নিরাপত্তার ক্ষেত্রে চরম বৈষম্য দৃশ্যমান বলে জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ন্যাশনাল রিপাবলিক পার্টির চেয়ারম্যান মো. শামীম আহমদ। 
তিনি বলেন, আমার নিরাপত্তার জন্য ইসি বরাবর আবেদন করেছি। আমার প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিতে অনুরোধ করছি। 
সোমবার (২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশন বরাবর করা আবেদনে তিনি এটি উল্লেখ করেন। চিঠিতে তিনি বলেন, আমার নির্বাচনী আসটিতে প্রার্থীর নিরাপত্তার ক্ষেত্রে চরম বৈষম্য দৃশ্যমান, পদক্ষেপের অনুরোধ জানাচ্ছি। এই আসনটিতে একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিকে নিয়মবহির্ভূত অতিরিক্ত নিরাপত্তা দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশনের দ্বিচারিতা স্পষ্ট। অন্য একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কমিশনের বিধিমালা লঙ্ঘন করে প্রচারণা করছে। কমিশন বিষয়গুলোতে পুরোপুরি পক্ষপাতিত্ব করছে।
অন্যদিকে আমি নিজেও একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি। যদিও আমার রাজনৈতিক দল নিবন্ধন পায়নি। নিরাপত্তাজনিত চলমান বৈষম্য নিরসন না হলে বহির্বিশ্বের কাছে একটি কলুষিত নির্বাচন হিসেবে প্রতীয়মাণ হবে এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শ বিনষ্ট হবে। এটি অংশগ্রহণমূলক সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থি।
চলমান অবস্থায় একটি ফলপ্রসূ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই আসটিতে সব দেশের রাষ্ট্রদূতের কার্যালয় এবং আবাসস্থল অবস্থিত। রাষ্ট্রদূতদের দৃষ্টিসীমায় বিরাজমান বৈষম্য আসন্ন জাতীয় নির্বাচন চরমভাবে প্রশ্নবিদ্ধ করবে। তাই আমার প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়টি আপনার বিবেচনায় নিতে অনুরোধ করছি। পাশাপাশি আমার নির্বাচনী প্রচারণায় নির্বিঘ্ন করতে আপনার সহায়তা আশা করি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Aminur / Aminur

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত