রাষ্ট্রপতির সাজেক সফর উপলক্ষে ৬ দিন সব রিসোর্ট বন্ধ
আগামী ১২ মে তিন দিনের অবকাশে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার নিরাপত্তায় ৯ থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব কটেজ পর্যটকদের জন্য খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সমিতির ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে লেখা হয়, ‘এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাজেক সফর উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, সাজেক আগমনে রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয়, সেজন্য প্রশাসনের অনুরোধের আমরা ৬ দিন সব কটেজ বন্ধ রাখছি।
জামান / জামান
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা
নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানালেন প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে