চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
শাওয়াল মাসের চাঁদ দেখতে আজ (১ মে) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর। সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে তারা কমিটি। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটির বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, রোববার যদি দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি রোববার চাঁদ না দেখা যায় তাহলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)।
দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে, সৌদি আরবের আকাশে শনিবার ইসলামী ক্যালেন্ডারের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে রোববার ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না