যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে একটি বাসার পাঁচতলা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী দুলাল হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মরদেহ চার টুকরা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ কে এম মঈন উদ্দিন জানান, গত ২ অক্টোবর স্ত্রী শিরিন বেগমকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর ওই পাঁচতলা বাসাটি ভাড়া নেন দুলাল হাওলাদার। তাদের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায়। এই দম্পতির সন্তানও রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গত তিন দিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দুলাল তার স্ত্রীকে সন্দেহ করতেন। শিরিন মোবাইলে অন্য কারও সঙ্গে কথা বলতেন এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে রোববার রাতে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একপর্যায়ে দুলাল তার স্ত্রীর মাথা দেয়ালে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বটি দিয়ে তার মরদেহ চার টুকরা করা হয়। এরপর মাথা, শরীর ও দুই পা আলাদা করে পলিথিনে মুড়িয়ে বাসার বারান্দায় রাখা হয় বলে জানা গেছে।
এদিকে, স্বামী-স্ত্রীর ঝগড়ার শব্দ শুনে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে গতকাল দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বাসার বারান্দা থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
aliul / aliul
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের
প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ
শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী