কমছে তাপমাত্রা, বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা
গত কয়েক দিন সারাদেশের তাপমাত্রার তুলনামূলক অনেক বেশি ছিল। কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে দাবদাহ। তবে এবার তাপমাত্রা কমতে শুরু করেছে। বাড়ছে দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা। রোববার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা আছে। সব বিভাগেই অল্প অল্প করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই ধারাবাহিকতায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে গরমের প্রভাব আরো কমে আসবে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আরো জানান, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটিতে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোপরি রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকা এবং ফরিদপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকার চেয়ে ফরিদপুরে বেশি বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, এই সময়ে বৃষ্টি হলেই ঝড়ের আশঙ্কা থাকে। কারণ কালবৈশাখীর মৌসুম চলছে। সারাদেশে যে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে, তাতে ঝড়ের শঙ্কাও রয়েছে। মূলত ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির কথা বলা হয়েছে।
এই কর্মকর্তা জানান, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকায় ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরদিন বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কম বৃষ্টি হতে পারে। আগামী ৪ মে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে বলেও জানান তিনি।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না