ঈদের দিন সারাদেশে বৃষ্টির আভাস
ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি দিনব্যাপী থাকার আশঙ্কা রয়েছে। সোমবার (২ মে) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশের উত্তরাঞ্চলে যেমন- রংপুর, সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় ঝাড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম। তবে বিকেল এবং রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।
উত্তরাঞ্চলের বিষয়ে এই আবহাওয়াবিদ জানান, উত্তরের দিকে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।
নেওয়াজ কবীর আরো জানান, গত রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আজ ভোরে ঢাকায় ঘণ্টায় ৪৯ কিলোমিটার গতিতে ঝাড়ো হাওয়া বয়ে গেছে।’
আজকের আবহাওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, আজকের আবহাওয়াও স্বাভাবিক থাকবে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণটা উত্তরের দিকে বেশি। আজ, কাল এবং আগামী পরশুদিন পর্যন্ত বৃষ্টিসহ বজ্রবৃষ্টি থাকবে। ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে বলে জানান তিনি।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না