সরকারের সুব্যবস্থাপনায় মানুষের নির্বিঘ্ন ঈদ যাত্রা : তথ্যমন্ত্রী
সরকারের সুব্যবস্থাপনায় এবছর মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে, দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে বলেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
ঈদ উল ফিতরের দিন সকালে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজগ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশ্যে তার সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।
ড. হাছান বলেন, 'সারাদেশে মানুষ যাতে ঈদ উদযাপন করার জন্য ভালোভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থাপনা করা হয়েছে। সেকারণে স্রষ্টার কৃপায় এবছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। একইসাথে দ্রব্যমূল্যও যাতে না বাড়ে সেজন্যও প্রশাসন সতর্ক ছিলো।'
বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'বিদেশে আমরা দেখি, কোনো উৎসবের সময় সেখানে দ্রব্যমূল্য কমিয়ে দেয়, আর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যেটি অন্যায় এবং ইসলামের রীতিনীতি-বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।'
ড. হাছান মাহমুদ এসময় সবার সুন্দর জীবন কামনা করেন এবং বলেন, 'করোনা স্থায়ীভাবে আমাদের দেশ ও পৃথিবী থেকে চলে যাক -মহান স্রষ্টার কাছে এই ফরিয়াদ করি। একইসাথে আজকের এই পবিত্র দিনে আমরা সবাই দেশের উন্নতি এবং মানুষের সুখ-সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি।'
ঈদের জামাত শেষে সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এমএসএম / এমএসএম
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না