ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

৩ বছর পর আজ কোম্পানীগঞ্জে যাচ্ছেন ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ১০:৩

দীর্ঘ প্রায় ৩ বছর পর আজ বৃহস্পতিবার (৫ মে) নিজ নির্বাচনী এলাকা তথা নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজাপুরে নিজ বাড়িতে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কোম্পানিগঞ্জ ও কবিরহাট নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসনই ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা। তার আগমনকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলেও উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

দীর্ঘ অসুস্থতা ও আওয়ামী লীগের গৃহবিবাদের কারণে গত ৩৩ মাস নিজ নির্বাচনী এলাকায় যাননি ওবায়দুল কাদের। এর আগে সবশেষ ২০১৯ সালের ১৩ অগাস্ট ঈদুল আজহা উদযাপনে তিনি নোয়াখালী গিয়েছিলেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজাপুরে নিজ বাড়িতে পৌঁছাবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে তিনি কবিরহাট জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

মন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে বাড়ির সামনে গার্ড অব অনার মঞ্চ তৈরি করা হয়েছে। পুলিশ মঞ্চ পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন