ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আজও ঝড়-বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ১১:৩

এবার ঈদুল ফিতরের দিনগুলোতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ও বৃষ্টির আভাস ছিল আগে থেকেই। তারই ধারাবাহিকতা বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা বিভাগে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খেপুপাড়ায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম হবে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাজধানী ঢাকায় কয়েক দিন ধরে ভোরের দিকে বৃষ্টিপাত হচ্ছে। দিনভর শুকনা থাকছে। এই প্রবণতা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। 

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ