সচিবালয়ে ঈদের আমেজ
পবিত্র ঈদুল ফিতরের৬ দিন ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস-আদালত। ঈদের পর সচিবালয়ে আজ প্রথম দিন হওয়ায় সবার মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। সেই সঙ্গে সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও খুব কম ছিল। বৃহস্পতিবার (৫ মে) সকালে সচিবালয় অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
জানা গেছে, আজ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ৫০ শতাংশের মতো।
মহামারী করোনাভাইরাসের বিধিনিষেধের দুই বছর পর চিরচেনা রূপে সারাদেশে মঙ্গলবার (৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। এজন্য গত ২৯ এপ্রিল থেকে অফিসগুলোতে সরকারি ছুটি শুরু হয়।
এবার ঈদুল ফিতরের ছুটি শুরু হয় আগেভাগেই। গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার এক দিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই অনেকেই ৫ মে ছুটি নিয়ে টানা ৯ দিন ছুটি কাটিয়ে আগামী ৮ মে (রোববার) থেকে অফিস শুরু করবেন বলে জানা গেছে।
আগেও দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা অফিসে অফিসে যোগদান করে একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। একই ভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না। তবে এবার ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছিল। তাই ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সবার উপস্থিতি স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হয়।
মহামারী করোনার কারণে গত দুই বছর বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদ। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে গেছে অর্ধেকের বেশি মানুষ।
মোবাইল ফোন অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এবার ঈদুল ফিতর উদযাপন করতে গত বৃহস্পতিবার থেকে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছেন।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না