ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রোববার ঘূর্ণিঝড়ে রূপ নেবে ‘আসানি’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৫-২০২২ দুপুর ১০:২৯

সুনির্দিষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপ থেকে রোববার (৮ মে) বিকেল নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুনির্দিষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে, এটি ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেয়ার পর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে। 

শনিবার (৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির  এ তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত এটি সুস্পষ্ট লঘুচাপেই আছে। লঘুচাপটি এখন দক্ষিণ আন্দামান সাগরের আশপাশেই অবস্থান করছে এবং সেখানে অবস্থান করেই আরো ঘণীভূত হচ্ছে। এখনো বঙ্গোপসাগরে আসেনি। বিষয়টি সার্বক্ষণিক আমাদের নজরদারিতে আছে।

তরিফুল নেওয়াজ কবির আরো জানান, ঘূর্ণিঝড়টি নিয়ে ভারত, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশের আবহাওয়া অফিসের দেয়া সব তথ্যই ধারণা। এটা আমরা নিবিড়ভাবে মনিটরিং করছি। নতুন কোনো পরিস্থিতি তৈরি হলেই আমরা আপডেট জানাতে পারব। ধারণা থেকে কিছু বলা ঠিক হবে না। তবে আগামী ১০ থেকে ১২ মের মধ্যে উপকূলে আঘাত হানবে এটা নিশ্চিত।

লঘুচাপ থেকে নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে কত সময় লাগবে- এমন প্রশ্নে তিনি জানান, আজ বিকেলে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর এটি গভীর নিম্নচাপ হয়ে আগামীকাল বিকেলের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ঘূর্ণিঝড়টির গতিপথের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত ধারণ করা হচ্ছে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল দিয়ে যেতে পারে। এর মানে বাংলাদেশের নিকটবর্তী অঞ্চল দিয়ে যাবে। বর্তমান হিসাব অনুযায়ী বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে এর প্রভাব পড়বে। যেহেতু এটি সাইক্লোন হবে, সেহেতু এর নিয়ম হচ্ছে এটা যেখানেই আঘাত করুক না কেন, তার ডানপাশের এলাকায় প্রভাব বেশি পড়বে। সে হিসাবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের ডান পাশে বাংলাদেশ। এটা একটা বড় বিষয়। তারপরও এর গতি ও দিক পরিবর্তন হতে পারে। এজন্য এখনই সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।

লঘুচাপটির এখনও সুনির্দিষ্ট সেন্টার তৈরি হয়নি উল্লেখ করে এ আবহাওয়াবিদ জানান, সুনির্দিষ্ট সেন্টার তৈরি হলে আমরা সমুদ্রবন্দরগুলোতে বার্তা দিতে পারব। সেন্টারটা নির্ধারণ হলেই কোন বন্দর থেকে কত কিলোমিটার দূরে এটি অবস্থান করছে, সেটি পরিষ্কারভাবে বলতে পারব। তবে আমরা সমুদ্রবন্দরগুলোকে প্রাথমিক সতর্ক বার্তা দিয়ে দিয়েছি।

আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাসে তিনি জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এমএসএম / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ