সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ছাড়া বিএনপির নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ মে) এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচনের বিষয়ে সরকারি দলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
তিনি বলেন, পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা তো পরিষ্কার, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না। এই নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা নির্বাচনে তো যাবই না।
মির্জা ফখরুল বলেন, প্রথম (নির্বাচনে যাওয়ার) শর্ত হচ্ছে তাদের (আওয়ামী লীগ) রিজাইন করতে হবে এবং একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করবে জনগণের মতামতের ভিত্তিতে। সেই নির্বাচন কমিশন যে নির্বাচন আয়োজন করবে তার মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সরকার ও পার্লামেন্ট গঠিত হবে।
শনিবার আওয়ামী লীগের সভায় সরকারদলীয় নেতারা বলেছেন, বিএনপি না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা বলেছেন, বিএনপিকে নিয়ে আমরা নির্বাচন করব। সেই লক্ষ্যে নির্বাচন নিয়ে কোনো আলোচনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে কিনা- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি কোনো কথাই হবে না, যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এছাড়া কোনো প্রশ্ন ওঠে না।
দলের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলকে সভা-সমাবেশ করার সুযোগ দেয়া হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, তারা একটা মোনাফেক দল এবং তারা এই কথাটা বলতেই থাকে। তারা সুন্দর সুন্দর কথা বলে- দেখলে মনে হয় যে এদের মতো ভালো মানুষ আর নেই। আর ভেতরে ভেতরে যা করার তা করে যাবে।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) ভদ্রলোকের মতো কথা বলে, গণতন্ত্রের কথা বলে। অথচ সভা-সমাবেশ তো দূরের কথা, একটা মিলাদ পর্যন্ত করতে দেয় না, ঈদ পুনর্মিলনীতে আক্রমণ করে, দোয়া মাহফিলের মধ্যে আক্রমণ করে। এদের কাছ থেকে কী আশা করতে পারেন। সব তো মোনাফেকি।
দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসায় হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য এখন থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। গতকাল আমাদের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে দাউকান্দিতে তার বাসভবনে গিয়েছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এরপর তিতাসে তার একটি নিমন্ত্রণ ছিল, ওই নিমন্ত্রণ রক্ষার জন্য যখন বের হন তখন অতর্কিতে আওয়ামী সন্ত্রাসীরা লাঠিসোঁটা নিয়ে ও ইটপাটকেল ছুড়ে হামলা করে। ড. মোশাররফের ওপর ফিজিক্যালি আক্রমণ বলেই আমরা এটাকে মনে করি। আক্রমণটা এত তীব্র ছিল যে, কর্মীরা ড. মোশাররফ হোসেনকে বাসায় তুলে দেন এবং গেট বন্ধ করে দেন। তারপরও আওয়ামী সন্ত্রাসীরা বৃষ্টির মতো ইট ছুড়তে থাকে, পাথর ছুড়তে থাকে…।
ফখরুল আরো বলেন, যেহেতু তিনি আমাদের স্থায়ী কমিটির সিনিয়র নেতা, তার ওপর হামলাকে আমরা মনে করি স্থায়ী কমিটির ওপর হামলা, আমাদের দলের ওপর হামলা। আমরা এটাকে ছোট করে দেখতে পারি না। আওয়ামী লীগের এই হামলায় প্রমাণ হয়েছে যে, তাদের চরিত্রের এতটুকু পরিবর্তন হয়নি। বরং তারা নতুন উদ্যমে বিএনপি তথা ভিন্নমতকে, বিরোধী দলকে নির্মূল করতে, দমন করতে তারা চরম সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান বিএনপি মহাসচিব।
তিনি আরো বলেন, গণমাধ্যমকে তারা (আওয়ামী লীগ) নিয়ন্ত্রণ করে রেখেছে। আপনারা দেখেছেন যে, সংবাদ মাধ্যমের যে সূচক করা হয় আন্তর্জাতিকভাবে, ফ্রিডম অব প্রেস কতটুকু আছে- সেখানে বাংলাদেশ ১০ ধাপ নেমে গেছে। এর থেকে প্রমাণিত হয় বাংলাদেশ ক্রমান্বয়ে একটা স্বৈরাচারী দেশে পরিণত হয়ে গেছে।
সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোনো কর্মসূচি দল থেকে দেয়া হবে কিনা- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, মুভমেন্ট দেখেছেন। এর আগে আমরা প্রায় এক মাস ধরে দ্রব্যমূল্যের প্রতিবাদে আন্দোলন করেছি। অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়ে করণীয় রাজনৈতিক কর্মসূচি দেব।
জামান / জামান
সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল
অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
বিএনপির থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের
রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের
এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে : নাহিদ
গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না
সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা
রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল