উচ্ছ্বসিত নায়িকা শ্রাবন্তী
নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই নতুন ছবি তিনজন মানুষের সম্পর্কের গল্প বলা হবে। চিত্রনাট্য পড়ে শ্রাবন্তী বেশ উচ্ছ্বসিত। সঙ্গে ছিলেন প্রযোজক অতনু রায় চৌধুরী।
নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শৈবাল বন্দ্যোপধ্যায়। সেখানে দেখা যাছে, অতনু , লীনা, শৈবাল এবং শ্রাবন্তীকে। গণমাধ্যমে লীনা গঙ্গোপাধ্যায় জানালেন, অক্টোবরে শ্যুটিং শুরু করার কথা ভাবছি। বাইরে গিয়েও শ্যুটিং করার পরিকল্পনা আছে।
ধারাবাহিক থেকে চলচ্চিত্র, সব ক্ষেত্রেই লীনার গল্প বরাবর মুগ্ধ করেছে দর্শকদের। লীনা, শৈবাল, অতনুর জুটি সাফল্য এনেছে বক্স অফিসেও। একই সঙ্গে সমালোচকদের নজরও কেড়েছে।
তাদের প্রথম ছবি ‘মাটি’। অন্য ধারার চিত্রনাট্য। দেশ ভাগের মর্মস্পর্শী অনুভূতি। আদিল হুসেন এবং পাওলি দামের অনায়াস অভিনয় আজও সকলের মনে গেঁথে আছে। পরবর্তী ছবি দেব এবং পাওলি অভিনীত ‘সাঁঝবাতি’। ভিন্ন ধারার গল্প , অভিনয় এবং চিত্রনাট্যর জোরে বক্স অফিসে সাফল্য এনে দিয়েছিলও। দর্শকের চাহিদা অনুসারের ছবি নির্মাণের ধারাকে সাফল্যের সঙ্গে তুলে ধরেছেন প্রযোজক অতনু রায়চৌধুরী। এ বার শ্রাবন্তীর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকের আগ্রহ বাড়াবে এবং ছবির মান আরও সমৃদ্ধ করবে।
প্রীতি / প্রীতি
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?