ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জাতীয় পার্টির উপদেষ্টা হলেন কূটনৈতিক ব্যক্তিত্ব মাসরুর মওলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৫-২০২২ বিকাল ৫:৪১
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কূটনৈতিক ব্যক্তিত্ব মাসরুর মওলাকে অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
 
বাংলাদেশে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ নিজ হাতে জাতীয় পার্টি গড়ে তোলেন। তিনি প্রয়াত হওয়ার পর দলের হাল ধরেন তারই আপন ছোট ভাই বর্তমান বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
 
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ও তৃণমূলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দলটি। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক মহলে বিশেষ পরিচিত মাসরুর মওলাকে চেয়ারম্যানের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তবে গতকাল ৮ মে তাকে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে অনুমোদন দেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতাবলে গঠনতন্ত্রের ১২ এর ৩ উপধারা অনুযায়ী তাকে এই প্রদান করা হয়। পাশাপাশি চেয়ারম্যানের বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন।
 
মাসরুর মওলা তার অনুভূতিতে বলেন, আমি ব্যক্তিগতভাবে সব সময় কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। জনগণ তার ভোট অধিকার ফিরে পাক এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্রে আসুক। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে বিগত দিনের মতো জাতীয় পার্টিকে শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে ভালো ফলাফল করার জন্য জোর তৎপরতা অব্যাহত থাকবে।
 

সাদিক পলাশ / সাদিক পলাশ

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন