ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বুস্টার ডোজ কার্যক্রম গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : স্বাস্থ্য ডিজি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৫-২০২২ বিকাল ৬:৪৫

করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে বুস্টার ডোজ কার্যক্রম বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। বুস্টার ডোজ কার্যক্রম নিয়ে সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক ওয়ার্কশপে এ কথা বলেন তিনি।

খুরশিদ আলম বলেন, আমরা কিছুদিন আগে বুস্টার ডোজ কার্যক্রমকে বেগবান করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা পেয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে এবং বুস্টার ডোজ নেয়ার মতো লোকও আছে।

তিনি বলেন, বুস্টার ডোজ বেগবান করার লক্ষ্যেই আমরা আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টে ও যারা এ টিকাকার্যে জড়িত থাকে তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তখন আমরা একটা ওয়ার্কশপের চিন্তা করি। সে চিন্তায় ফলেই আজকের এই ওয়ার্কশপ।

এ সময় বুস্টার ডোজ কার্যক্রমে জড়িতদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা এতদিন ফিল্ডে যে কাজ করেছেন তা অতুলনীয়। আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে থেকে এটিকে সফল করার জন্য। প্রধানমন্ত্রী আমাদের সব সময় তদারকি ও সহযোগিতা করেছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভাগীয় পরিচালক ও চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ