ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১২:৫২

বহুল প্রতীক্ষিত মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর উত্তরা থেকে আগারগাঁও অংশের হলঘরের ছাদ, প্লাটফর্মের ছাদ, ইস্পাতের ছাদ ও আইকনিক স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে। এটি মেট্রোরেল হিসেবে অধিক পরিচিত।

নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আমরা ইতোমধ্যেই সার্ভিস ট্রান্সফার, চেক বোরিং, টেস্ট পাইল, মেইন পাইল, পাইল ক্যাপ, আই-গ্রিডার, প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিং ও সব স্টেশনের জন্য সাব-স্ট্রাকচার নির্মাণ শেষ করেছি। কনকার্স রুফ, প্ল্যাটফর্ম রুফ, স্টিল রুফ স্ট্রাকচার, আইকনিক স্টেশন স্থাপনসহ সব স্টেশনের জন্য কনকার্স রুফ ও রুফ স্টিলের নির্মাণকাজ শেষ হয়েছে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, একটি স্বপ্নের গণপরিবহন মেট্রোরেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের ফলে বাস্তবায়িত হচ্ছে। এ গতিতে নির্মাণকাজ অব্যাহত থাকলে চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যেই আমরা প্রথম পর্যায়ের কাজ শেষ করতে সক্ষম হব। উত্তরার সেক্টর-৩ ও মতিঝিলের মধ্যে এ এলিভেটেড রেললাইন নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এটি কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করা হবে।

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলস্টেশন পর্যন্ত মোট ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হয়েছে, যা এখন ৭৮ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যবর্তী রেললাইনের ৯২ দশমিক শূন্য ২ শতাংশ কাজ শেষ হয়েছে। পাশাপাশি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৭৮ দশমিক ১৯ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নয়টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ছয়টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথের নির্মাণকাজ চলছে। যাত্রীদের উন্নততর সেবা দেওয়ার লক্ষ্যে এমআরটি-৬-এর প্রতিটি স্টেশনের উভয় পাশে এলিভেটর, এস্কেলেটর ও সিঁড়ি থাকবে।

এ পরিবহন ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। এছাড়া এতে প্রায় দুই ঘণ্টার যাত্রা সময় কমিয়ে মাত্র ৪০ মিনিটেই উত্তরা থেকে মতিঝিলে যাওয়া যাবে।

এমআরটি লাইন সম্পন্ন হয়ে গেলে জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এই মেট্রোরেল নির্মাণ করছে। তারা এ প্রকল্পে সহজশর্তে ঋণ দিয়েছে।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ