ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কাদেরকে বিএনপিতে যোগ দিয়ে দায়িত্ব পালন করতে বললেন ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ৩:৩৩

নিজেদের অস্তিত্ব রক্ষায় বিএনপি নির্বাচনে আসবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেছেন, ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সিদ্ধান্ত নিতে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, বর্তমান অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এর মধ্যে এতোটুকু ফাঁকফোকর নেই। এই সরকারকে যেতে হবে ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পরেই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (১০ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমের সক্ষমতা নেই, নির্বাচন কমিশনের দেওয়া মন্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যা বলার বলে দিয়েছেন, এখানে আমাদের বলার তেমন কিছু আছে বলে মনে হয় না। এই সরকার সচেতনভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রকে ধ্বংস করছে।

বিএনপি'র সিনিয়র নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল ঈদের পরে আন্দোলন কাকে বলে দেখিয়ে দেব, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'আমাদের সবকিছুই আন্দোলনের অংশ, আমরা যা কিছু করছি তাই আন্দোলন। আন্দোলন বলতে আপনারা কি বোঝেন তা জানি না, আমরা যারা আন্দোলন করি তারা বুঝি আন্দোলন মানেই জনগণকে সম্পৃক্ত করা। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছি এটাও আন্দোলনের কর্মসূচি, জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি দিয়েছি সেটাও আন্দোলনের কর্মসূচি। অস্থির হবেন না, আপনারা যেটা দেখতে চান সেটা খুব শিগগিরই দেখতে পাবেন।'

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, 'এই সরকারের পরিবর্তন হলে দ্রব্যমূল্যসহ সবকিছুই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, নিয়ন্ত্রণ হবে।'

শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে বর্তমান সরকারের শিক্ষা নেওয়া উচিত কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, 'এই সরকার শিক্ষা নিতে জানে না, যদি জানত তাহলে এই দশ বছরে শিক্ষা নিতে পারত। শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে সব, আর এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।'

এমএসএম / জামান

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’