দুই ইস্যুতে বিএনপির ১২ দিনের কর্মসূচি
দুই ইস্যুতে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।
এছাড়া সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ১২ মে ঢাকা মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই ইস্যুতে ১৪ মে সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রী কার্যালয়ে এক যৌথসভা শেষে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দুপুর ১২টার দিকে যৌথ সভা শুরু হয়। সভায় ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান শুধুমাত্র বিএনপি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নেতা ছিলেন না। তিনি সমগ্র বাংলাদেশের নেতা ছিলেন। তিনি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি তৈরি করেছিলেন। সেই সময় পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা সত্যিকার অর্থে তাকে একজন বিপ্লবী নেতা হিসেবে আখ্যায়িত করেছিলেন।’
তিনি বলেন, ‘আজ এই মহান পথপ্রদর্শক ও বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আমরা ১০ দিনব্যাপী অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। আগামী ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এই কর্মসূচি গুলো আমরা পালন করব।’
এসময় তিনি আরও জানান, গৃহীত কর্মসূচি গুলোর মধ্যে রয়েছে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা। অঙ্গ সংগঠনগুলো যেমন যুবদল যুব সম্প্রদায়ের জন্য শহীদ জিয়াউর রহমানের অবদান তুলে ধরবে। একইভাবে ছাত্রদল, মহিলা দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো কর্মসূচি পালন করবেন। এছাড়া বিভিন্ন মহানগর ও জেলা পর্যায়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন