ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যে অভিনেত্রীকে দেখতে ৯০০ কিলোমিটার পাড়ি দিলেন ভক্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ৪:৪২

রশ্মিকা মন্দানা মূলত তেলুগু এবং কন্নড় সিনেমায় অভিনয় করে থাকেন। 'কর্ণাটক ক্রাশ' নামেও পরিচিত। এমনকি গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া’ লিখলে এই অভিনেত্রীর নাম দেখায়। স্বল্পসংখ্যক অভিনেত্রীর মধ্যে রশ্মিকা অন্যতম, যার সিনেমা ১ বিলিয়ন রুপি আয় করে।

জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে ভক্তদের পাগলামির শেষ নেই। তাকে একবার চোখে দেখার কী কাণ্ডটাই না করল এক ভক্ত! তেলঙ্গনা থেকে কর্নাটক পর্যন্ত ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন আকাশ ত্রিপাঠী নামের সেই ভক্ত। তেলঙ্গনা থেকে ট্রেনে চেপে মাইসোর, সেখান থেকে অটো করে মুগ্গুলা পৌঁছান আকাশ। সেখান থেকে গুগল মানচিত্রের সাহায্য নিয়ে রশ্মিকাকে দেখতে কর্নাটকের বিরাজপেটে হাজির হন তিনি।

বিরাজপেটে জন্ম নেওয়া রশ্মিকা বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকেন। কিন্তু এই মুহূ্র্তে মুম্বাইয়ে ‘মিশন মজনু’র শুটিং নিয়ে ব্যস্ত। সে কথা জানতেন না আকাশ। আর তাই সেই এলাকার সব পথচারীদের জিজ্ঞাসাবাদ করতে থাকেন। রশ্মিকার নাম বলে তার বাড়ির ঠিকানা চাইতে থাকেন। তখনই আকাশকে নিয়ে বাসিন্দাদের মনে সন্দেহ হয়। পুলিশ এসে আকাশকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। তাতেও রাজি হননি নাছোড়বান্ধা আকাশ। তখন তাকে জানানো হয়, রশ্মিকা কর্নাটকে নেই, এই মুহূর্তে মুম্বাইয়ে শুটিং করছেন। শেষ পর্যন্ত মন খারাপ করেই বাড়ি ফিরতে হয় ওই রশ্মিকা ভক্তকে।

উল্লেখ্য, ‘কিরিক পার্টি’, ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন রশ্মিকা মন্দানা। বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে নিজের প্রথম বলিউডে সিনেমা ‘মিশন মজনু’র শুটিং করছেন তিনি। দেশজুড়ে তার লাখো ভক্ত। তাদেরই একজন ঘটালেন এই অভাবনীয় কাণ্ড!

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে