জুনে পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি : কাদের
আগামী জুনের শেষদিকে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজের অগ্রগতির সামারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। আগামী মাসের (জুন) শেষ দিকে সেতুটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি। তিনি সময় দিলে জুনেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বুধবার (১১ মে) রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১১তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৮ শতাংশ। এর মধ্যে নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৯২ শতাংশ এবং মূল সেতুর কারপেটিং কাজের অগ্রগতি শতকরা ৯১ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ শতাংশ।
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা-পদ্মা সেতু’ নামকরণে সেতু বিভাগ প্রস্তাব দেবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সেতুটি উদ্বোধনের আগেই আমরা ‘শেখ হাসিনা -পদ্মা সেতু’ নামকরণ করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেবো। তিনি সম্মতি দিল আমরা এ নামে সেতুর উদ্বোধন করবো।
তিনি বলেন, সেতু বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টানেল টিউবে রিং প্রতিস্থাপনসহ ১০০ শতাংশ বােরিং কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ১ হাজার ২৩৪ মিটার স্লাব নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় টানেল টিউবের প্রয়ােজনীয় ইন্টার্নাল স্ট্রাকচার নির্মাণের কাজগুলো চলমান রয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ শতাংশ।
এমএসএম / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না