ফখরুল স্বপ্ন দেখছেন বিএনপি দেশ অন্ধকার করে ফেলবে: আসাদুজ্জামান খান
বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (মির্জা ফখরুল) তো দিবাস্বপ্ন দেখছেন। উনি স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় আসবে, এসে তারা দেশকে আবার অন্ধকার করে ফেলবেন।’
আজ বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোস্টগার্ডের জন্য খুলনা শিপইয়ার্ড কর্তৃক নির্মিত আটটি নৌযান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করে বলেন, ‘আপনারা তো সারা দিন দেশের বিভিন্ন জায়গার সংবাদ সংগ্রহ করে বেড়ান। দেশে কি শ্রীলঙ্কার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে?’
মন্ত্রী দেশের মাথাপিছু আয়ের কথা উল্লেখ করে বলেন, ‘২০০৮ সালে যখন আমরা ক্ষমতায় আসি, তখন দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে। আজকে হয়েছে ২ হাজার ৮২৪ ডলার। দেশ যে একটা দুর্বার গতিতে এগিয়ে চলছে, এটা তারই প্রকৃষ্ট উদাহরণ। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। এ কারণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী।’
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন