বেসরকারিভাবে হজে খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার টাকা
বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর নয়াপল্টনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২২ ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান সংগঠনের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। এ সময় হাবের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, হজের এই প্যাকেজের বাইরে থাকবে কোরবানি। কোরবানির জন্য আলাদা করে ৮১০ রিয়াল সমপরিমাণ অর্থ দিতে হবে। ২০২০ সালের তুলনায় ২০২২ সালে হজ প্যাকেজ খরচ বাড়ানো হয়েছে। এর প্রধান কারণ হলো- বাড়িভাড়া ও বিমানের ভাড়া বৃদ্ধি হয়েছে। যারা হজে যাবেন তাদের আগামী ১৮ মের মধ্যে এজেন্সির অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রসিদ নিতে হবে। হজযাত্রীদের সবার ২০২৩ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।
এর আগে বুধবার (১১ মে) সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্যাকেজ-১-এ হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এই প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন। প্যাকেজ-২-এ খচর ৪ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না