ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

ফখরুলসহ বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ৩:১৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, জনগণ মনে করে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুলসহ বিএনপির টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত। আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নিজ বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপি নেতাদের উদ্দেশে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

আওয়ামী লীগ করে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ অর্থ পাচারকারীদের কোনোভাবেই দলে রাখা যাবে না। ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ন করতে হবে, বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকবে না। সুবিধাভোগীদের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না।

গত ১৩ বছরের বাংলাদেশের সঙ্গে বর্তমান বাংলাদেশের তুলনা করে ওবায়দুল কাদের বলেন, এত উন্নয়ন-অর্জন শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সম্ভব হয়েছে। দেশের এতসব উন্নয়ন অর্জন বিএনপি চোখে দেখে না, তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়।

দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে- এমন বক্তব্য দিয়ে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, দেশের চলমান উন্নয়ন-অর্জন ধরে রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এখন থেকেই দলকে সুসংগঠিত ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

বিএনপির শাসনামলে দেশে ২৪ ঘণ্টাই লোডশেডিং ছিল, বিএনপি নেতাদের এ কথা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বর্তমান বাংলাদেশকে শেখ হাসিনা আলোয় আলোকিত করেছেন, বিএনপি নেতারা চোখে ঠুলি পরেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে বলেন, হুঙ্কার দিয়ে লাভ নেই, দেশের জনগণকে দেখাবার মতো আপনাদের এমন কোনো উন্নয়ন নেই। তাই সরকারের পদত্যাগ দাবি না করে নিজেরা পদত্যাগ করুন।

জামান / জামান

কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ

প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম

কংগ্রেসের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামীম আহমদ

হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না: নাহিদ ইসলাম

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আইনি লড়াইটা করা: মনিরা শারমিন

বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল বাংলাদেশ কংগ্রেস

সমাবেশ মঞ্চে তারেক রহমান

শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ