ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

১৬ মে ট্রাকর মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ৩:৩০

ঈদের বিরতি দিয়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ১৬ মে থেকে ফের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফলে আগামী সোমবার থেকে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন স্বল্প আয়ের ভোক্তারা। এবার আগের দামেই প্রতি লিটার তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে। টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিম্নআয়ের পরিবারকে সাশ্রয়ী এবং ভর্তুকি মূল্যে পণ্য দেয়ার লক্ষ্যে টিসিবি সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ২৫০-৩০০টি ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম চালাবে। আগামী ১৬ থেকে ৩০ মে পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

জানা গেছে, মহামারীর মধ্যে নিত্যপণ্যের চড়াদামের মধ্যে টিসিবির ট্রাক থেকে সুলভে পণ্য কিনতে নিম্নবিত্তের পাশাপাশি এখন মধ্যবিত্তদেরও দেখা যাচ্ছে। এরমধ্যে ডিলারদের মাধ্যমে ট্রাকে করে পণ্য বিক্রি চললেও ঈদের আগে ২৪ এপ্রিল থেকে তা বন্ধ ছিল।

টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা ও ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে। ভোক্তাপ্রতি সয়াবিন তেল দুই লিটার, চিনি দুই কেজি, ডাল দুই কেজি এবং ছোলা ভোক্তার চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে।

শুক্রবার ছাড়া ৩০ মে পর্যন্ত চলবে এই বিক্রি কার্যক্রম। প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারাদেশের সব মহানগর, জেলা ও উপজেলায় এই পণ্য বিক্রি কার্যক্রম চলবে। দৈনিক প্রতিটি ট্রাকের মাধ্যমে ১০০ থেকে ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি মসর ডাল এবং ৩০০ থেকে ৫০০ কেজি পেঁয়াজ ও ৬০০ লিটার সয়াবিন তেল বিক্রি বিক্রি করা হবে। 

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ