চাইনিজ ভেজিটেবল তৈরির রেসিপি
চাইনিজ ভেজিটেবল খেতে কে না পছন্দ করেন। বিশেষ করে ফ্রাইড রাইসের সঙ্গে এই বিশেষ সবজির পদ না থাকলে তো চলেই না! চাইনিজ ভেজিটেবল সবাই রেস্টুরেন্টে গিয়েই বেশি খান। চাইলে ঘরেই রেস্টুরেন্টের চেয়ে ভালো চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারবেন।
আসুন জেনে নেই এই পদ তৈরির সহজ রেসিপি-
উপকরণ : মুরগির বুকের মাংস পরিমাণমতো, গাজর মাঝারি ৪-৫টি, কাঁচা পেঁপে মাঝারি সাইজের ১টি, ৪. ক্যাপসিকাম লাল, হলুদ কিংবা সবুজ রঙের ১টি করে, কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, গরম পানি ২ কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে এবং পেঁয়াজ ৪ ভাগ করে ছাড়িয়ে নিতে হবে।
পদ্ধতি : ক্যাপসিকাম বাদে সব সবজি আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময়ে একটু লবণ ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে সবজির রং ঠিক থাকবে। সবজিগুলো আধাসেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন যেন গলে না যায়। সবজি সেদ্ধ হয়ে গেলে পানি ছেঁকে নিতে হবে।
কটি প্যানে তেল গরম করে আদা ও রসুন হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর সেদ্ধ করা মুরগির মাংস দিয়ে ভাজতে হবে। সঙ্গেএকটু লবণ, গোলমরিচ গুঁড়া ও সয়সস দিয়ে আরও ৪-৫ মিনিট ভাজতে হবে।
এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আরও ১-২ মিনিট নেড়ে সব সবজি দিয়ে নিন। ৪-৫ মিনিট ভালো করে নেড়ে ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রাখুন। ৫-৬ মিনিট পর ঢাকনা খুলে কর্নফ্লায়ারের মিশ্রণ দিয়ে দ্রুত নাড়তে হবে। তারপর আরও ২-৩ মিনিট রান্না করুন। এবার চিনি ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?