ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ১২:৩৯

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আসানি’ বিদায় নিয়েছে। একই সঙ্গে উঠিয়ে নেয়া হয়েছে সব ধরনের সতর্কবার্তা। তবে সারাদেশে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে, ৯৮ মিলিমিটার। বৃহস্পতিবার ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আগামী তিন দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ