ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কমিটি ঘোষণার পর ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৫-২০২২ সকাল ৮:৫০

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি কক্ষ। এছাড়া নতুন কমিটির সভাপতি-সম্পাদকের কক্ষে তালা ঝুলিয়ে দেন কলেজ ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৯টার পর কলেজ ক্যাম্পাসে শুরু হয় এই সংঘর্ষ। পরে পুলিশ ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ফের শুরু হয় বিক্ষোভ। মাঝরাতেও উত্তপ্ত ছিল ক্যাম্পাস। 

রাত দেড়টার দিকেও ইডেন কলেজ ছাত্রলীগের কর্মীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নিচে ও বারান্দায় অবস্থান করতে দেখা যায়। এ সময় তারা নতুন কমিটির বিরুদ্ধে মিছিল নিয়ে স্লোগান দিতে থাকেন। এ ঘটনায় কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ইডেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ, যোগ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও বিবাহিত, বয়স বেশি ও বিতর্কিতরা পদ পেয়েছেন। বিক্ষোভের একপর্যায়ে তারা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি, মারপিট ও বেশ কয়েকটি কক্ষ ভাংচুরের ঘটনা ঘটে।

কয়েকজন অভিযোগ করেন, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বাদ পড়াদের ওপর চড়াও হন কমিটিতে পদ পাওয়া নেত্রীরা। এরপর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বিক্ষুব্ধরা জানান, কমিটি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি বেশি হস্তক্ষেপ করেছেন। নিশির পছন্দের লোকেরা ভালো পদ পেয়েছেন বলে অভিযোগ। এ সময় তারা ‘নিশির রাজত্ব, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন।

নতুন কমিটির এক সহ-সভাপতি জানান, কয়েকশ মেয়ে আমাদের ওপর হামলা করেছে। তালা ঝুলিয়ে দিয়েছে রুমে। আমরা রুমে যেতে পারছি না। যে যার মতো পালিয়ে অবস্থান করছি। কে কোন রুমে আছে তাও বলতে পারছি না।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ পাওয়া ইফরাত জাহান ইতি জানান, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর আমি নিজে সভাপতি-সম্পাদককে ফুল দিয়ে এসেছি। এসে দেখি মেয়েরা নানা অভিযোগ তুলে বিক্ষোভ করছে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ এমএম মোর্শেদ জানান, কমিটি নিয়ে উত্তেজনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

এর আগে শুক্রবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে তামান্না জেসমিন রিভাকে সভাপতি এবং রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করা হয়।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন