ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বিএনপি আসলে কী চায়, নিজেরাও জানে না : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ৪:৬

বিএনপি আসলে কী চায় তা তারা নিজেরাও জানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা এখন জনগণের প্রশ্ন, আসলে বিএনপি কী চায়? যা তারা নিজেরাও জানে না। তারা একবার তত্বাবধায়ক সরকার, কখনো নিরপেক্ষ আবার কখনো চায় জাতীয় সরকার। রোববার (১৫ মে) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

‘জনগণ বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই, জনগণ ভালো করেই জানে, যে দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই।

বিএনপি নেতাদের চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত উল্লেখ করে তিনি বলেন, নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায়।

‘দেশ ও জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে দেশ ও জাতি নয়, ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি।

ওবায়দুল কাদের আরো বলেন, গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভালো কথা। তাদের যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আমরা স্বাগত জানাই।

তিনি হুঁশিয়ার করে বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও-পোড়াও করা হয়, আগুন সন্ত্রাস চালানো হয়, পেট্রল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা হয়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালানো হয়, বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে, তাহলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের নেতা তারেক রহমান দণ্ডিত, পলাতক আসামি। ২২ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এফবিআই তদন্ত করে তা খুঁজে পেয়েছ এবং বাংলাদেশের আদালতে সাক্ষ্য দিয়ে গেছে।

এসময় ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জামান / জামান

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন