দর্শক মাতালো শিশু শিল্পী জারা
ফরিদপুরের মধুখালীর বৈশাখী মেলার মুক্ত মঞ্চের প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. খবিরউদ্দিন মোল্যা। ওই মুক্ত মঞ্চে দর্শক মাতালো শিশু শিল্পী জারা।
গতকাল শনিবার (১৫ মে) রাত সাড়ে ৮টায় মধুখালী বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে মেলার মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খবিরউদ্দিন মোল্যা।
এ সময় উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন- মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, মেলার অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মির্জা আক্তারুজ্জামান খোকন, নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ।
এদিন মঞ্চ পরিচালনা পরিষদের আহ্বায়ক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় এবং এসএম মনিরুজ্জামান ও মনজুর হোসেনের সহযোগিতায় মধুখালী সংগীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় সংগীত ও নৃত্য । সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশু শিল্পী ফারাজাবিন জারা। তার সংগীত পরিবেশনার ভঙ্গি এবং কণ্ঠ উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলে। দর্শক সারি থেকে একাধিক গান শোনানোর জন্য অনুরোধ করা হয় ।
এমএসএম / জামান
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!
সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান
Link Copied