ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সবাইকে সাশ্রয়ী হতে বললেন বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ১:৫১

দেশের খাদ্য পণ্যের দামের ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনেকটা প্রভাব ফেলেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সেজন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনের দিকে কিছুটা সংকট রয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই।

তিনি বলেছেন, শ্রীলঙ্কার চিত্র তুলে ধরে অনেকে প্রচার করছেন, এমন অবস্থা বাংলাদেশেরও হতে পারে। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। আমরা নিজেরাই শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি।সোমবার (১৬ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’- এ তিনি এসব কথা বলেন।সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপের উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

আমরা বৈশ্বিক সমস্যার মধ্যে আছি জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অবস্থা ভালো থাকলে দেশের অবস্থাও ভালো থাকে। তেল, চিনি, ডালের দাম নিয়ে একটু সমস্যা হচ্ছে। তেলের ৯০ ভাগ আমাদের আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব পড়লে আমাদের দেশেও দাম বেড়ে যায়।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি পণ্য আছে যেগুলো আমরা মনিটর করি। ঈদের আগে তেলের দাম নিয়ে অনেক কথা এসেছে। আমাদের মন্ত্রণালয় প্রতি মাসে একবার বসে ট্যারিফ কমিশন এই প্রাইসিংটি করেন। সবকিছু এভারেজ করে দাম নির্ধারণ করা হয়।

ঈদের মাসে আমরা দাম বাড়াতে চাইনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের বলেছিলাম, এই সময়টা ম্যানেজ করেন। যখন দাম নির্ধারণ করা হয়, সেখানে কিছুটা বিলম্ব হয়। যেহেতু তারা ভেবেছিল ঈদের পর দাম বাড়বে, সেজন্য অনেকে তেল জমিয়ে রেখেছিলেন।

ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকারের মাধ্যমে অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে জেলেও পাঠানো হয়েছে। তবে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে চাই না, যাতে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি  হয়।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ