ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে বিয়ের প্রলোভনে অধস্তন কর্মীকে ৫ বছর ধরে ধর্ষণ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ৩:৭
সাভারে বিয়ের প্রলোভনে প্রায় ৫ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি পোশাক কারখানার তদারকি কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে। 
 
রবিবার (১৫ মে) রাতে এব্যাপারে  সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। ভুক্তভোগী ও অভিযুক্ত একই কারখানায় চাকরি করেন বলে জানা গেছে। 
 
অভিযুক্ত জসিম মিয়া শরীয়তপুর এলাকার বাসিন্দা। তবে তিনি সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার আগেও স্ত্রী আছে। সিয়াম (১২) ও ছোঁয়া (৭) নামের দুটি সন্তানও রয়েছে তার। বর্তমানে জসিম মিয়া আল-ইসলাম গ্রুপে চতুর্থ তলায় লাইন চিপ পদে চাকুরী করেন। একই প্রতিষ্ঠানে ভুক্তভোগীও অপারেটর হিসেবে চাকরি করছেন। 
 
ভুক্তভোগী ওই নারী বলেন, ২০১৪ সালে সাভারের স্থানীয় আল মুসলিম গার্মেন্টসে সাবেক স্বামীর সাথে চাকরি নেন ভুক্তভোগী। সেখানে আল মুসলিম গার্মেন্টসে পিএম পদে কর্মরত জসিম মিয়া প্রেমের প্রস্তাব দেন। চাকরি হারানোর ভয়ে তিনি রাজি হয়ে যান। এর পর থেকেই জসিম বিভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। প্রেমের ঘটনা স্বামী জানলে তাকে গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যান। এর পরেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে আবারও তাকে সাভারে এনে স্বামীকে ডিভোর্স করান। পরে স্ত্রী পরিচয়ে সাভারের ইমান্দিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এভাবেই কেটে যায় ৫ বছর। কিন্তু তিনি আর বিয়ে করেন না। সর্বশেষ রমজান মাসের তিন দিন পূর্বে  স্ট্যান্ডার্ড গার্মেন্টস সংলগ্ন ময়লার মোড় এলাকায় তাকে ধর্ষণ করেন 
 
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১