‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ এ ভূষিত হলেন আবদুল হক
দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের পথিকৃৎ ব্যবসায়ী আবদুল হক জাপানের ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ এ ভূষিত হয়েছেন।
জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাপান সরকার এ বছর আরও দুই বাংলাদেশীর সাথে আবদুল হককে এই ‘অর্ডার’ দিয়েছে। বাংলাদেশে জাপানী ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত ব্যবসা পরিবেশ সৃষ্টি এবং বাংলাদেশী ও জাপানী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য জাপান সরকার তাকে এই ‘অর্ডার’ দিয়েছে।
‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান’ হচ্ছে ১৮৭৫ সাল থেকে জাপান সরকারের দেয়া সে দেশের প্রথম জাতীয় ডেকোরেশন।
হক’স বে অটোমোবাইলস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল হক দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তিনি ১৯৯৪ সালের জুন মাস থেকে ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বারভিডার প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৬ থেকে ২০০৯ মেয়াদ এবং ২০১৯ থেকে ২০২১ মেয়াদকালে তিনি আরও দু’বার বারভিডার প্রেসিডেন্ট ছিলেন।
আবদুল হক বাংলাদেশে রিপাবলিক অব জিবুতির অনারারি কনসুল। এছাড়াও তিনি জাপানিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশন ইন ঢাকা (জেসিএআইড) এর বিশেষ উপদেষ্টা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এর সরকার কর্তৃক নিযুক্ত পরিচালক। তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) এর প্রাক্তন প্রেসিডেন্ট।
সাদিক পলাশ / সাদিক পলাশ
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার