ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিএফএসএ ও নিউজিল্যান্ড হাইকমিশনের মতবিনিময় সভা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৫-২০২২ রাত ৮:৪৭

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ(বিএফএসএ) ও নিউজিল্যান্ড হাইকমিশনের মধ্যে আজ দুপুরে    বিএফএসএ‘র সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। নিউজিল্যান্ড হাইকমিশন, নয়াদিল্লী থেকে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ব্রেন্ট রেপসন।
সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন বিএফএসএ'র সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ। উভয়পক্ষ বাংলাদেশে কীভাবে নিরাপদ খাদ্য নিশ্চিতের পরিবেশ তৈরী করা যায়, তা নিয়ে আলাপ-আলোচনা করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নিউজিল্যান্ড সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন ডেপুটি হাইকমিশনার। 

ইতোপূর্বে বিএফএসএ ও মিনিস্ট্রি অব প্রাইমারি ইন্ড্রাস্ট্রি, নিউজিল্যান্ড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারাই ধারাবাহিকতায় এ মতবিনিময় সভা। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের পারস্পরিক বাণিজ্য ও খাদ্য নিরাপদতা বৃদ্ধিতে এই সমঝোতা স্মারক এর কার্যকারিতা এবং বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ডেপুটি হাই কমিশনার ব্রেন্ট রেপসন।

এ সময়  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম ও শাহনওয়াজ দিলরুবা খান, বিএফএসএ সচিব আব্দুন নাসের খান এবং নিউজিল্যান্ড কনস্যুলেট অফিসের কর্মকর্তা  নিয়াজ আহমেদ।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ