বাংলাদেশের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র : পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ বছর ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হাস বলেন, কিভাবে আমরা আমাদের সম্পর্ককে আরো এগিয়ে নিতে পারি এবং কিভাবে আমরা কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারি, তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে তাদের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক ইস্যু এবং সেগুলো কিভাবে সামনে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, বিগত দুই মাসে দুই দেশের মধ্যে যেসব বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, তারা সেসব ইস্যু নিয়েও আলোচনা করেছেন। এছাড়া তাদের মধ্যে আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ফোরামের ব্যাপারেও আলোচনা হয়।
বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্য নবম প্রতিরক্ষা সংলাপ হচ্ছে। দুই দেশই পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা জোরদারে ইচ্ছুক। বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিবেশ, দুই দেশের সৈন্যদের যৌথ মহড়া, সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন, জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা গুরুত্ব পায়।
গত ৪ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি জে ব্লিংকেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করা হয়। একই মাসে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম দফা নিরাপত্তা আলোচনা অনুষ্ঠিত হয়।
জামান / জামান
বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে
কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
আনসার একাডেমিতে শুরু হলো ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী
বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর