ইলিশ মাছের পাতুরি তৈরির রেসিপি
ইলিশের তৈরি যে কোনো খাবারের স্বাদই জিভে জল আনে। আর পাতুরি হলে তো কথাই নেই! ভাপা এই খাবারের আলাদা সুঘ্রাণ আরো বেশি লোভনীয়। ঝরঝরে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের পাতুরি হলে আর কী চাই! আসুন জেনে নেয়া যাক ইলিশ মাছের পাতুরি তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : ইলিশ- ৪ টুকরা, লবণ- স্বাদমতো, চিনি- ১ চা চামচ, হলুদ- ১ চা চামচ, নারিকেল কুচি- ১/২ কাপ, কাঁচা মরিচ- ৮ পিস, টকদই- ৫০ গ্রাম, খাঁটি সরিষার তেল- ১/২ কাপ, আস্ত সরিষা- ১/২ কাপ।
যেভাবে তৈরি করবেন : সরিষা, কাঁচা মরিচ ও অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এতে হলুদ, লবণ, চিনি ও নারিকেল কুচি দিয়ে ব্লেন্ড করুন। টকদই ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবারে এই মাছের টুকরাগুলোর গায়ে সরিষার মিশ্রণ ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট ম্যারিনেট করুন। কলাপাতা নিয়ে দুই ভাগ করে কেটে নিয়ে মাঝখান থেকে ভালো করে ধুয়ে নিন। এবারে অল্প আঁচে চুলায় একটি তাওয়া নিয়ে তার উপর পাতাগুলো অল্প গরম করে নিন। এতে পাতুরি তৈরির সময় পাতা ভাঙবে না।
একটি পাতা নিয়ে তার সরিষার মাঝ বরাবর সরিষার মিশ্রণ দিন। তার উপর একটি মাছের টুকরা দিয়ে দিন। আবার সরিষার মিশ্রণ দিন যাতে পুরো মাছটি ঢেকে যায়। এর উপর একটি কাঁচা মরিচ বসিয়ে দিন। তারপর পাতাটি মাছের চারপাশ থেকে ভালো করে বক্স আকারে ভাঁজ করে নিন যাতে পুরো মাছটি ঢেকে যায়। এবার সুতো দিয়ে চারদিক থেকে ভালো করে আটকে দিন। এভাবে সব মাছের টুকরা পাতার মধ্যে নিয়ে ভাঁজ করে নিন।
তাওয়ায় অল্প তেল গরম করে নিন। তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিন। এবার দুটো পাতুরি নিয়ে খুব অল্প আঁচে ৫-৬ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করুন। অন্য পাশ করতে আরও ৫-৬ মিনিট সময় নিন। দুই পাশ হয়ে গেলে নামিয়ে নিন। এবার সুতা খুলে পরিবেশন করুন।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?