সহজেই তৈরি করুন সুস্বাদু আমের পায়েস
আমের মৌসুমে বাহারি সব পদ তৈরি করে খান কমবেশি সবাই। কাঁচা আম দিয়ে আচার বা পানীয় তৈরি করা হলেও পাকা আম দিয়ে মুখোরোচক সব ডেজার্ট তৈরি করা হয়, যা খেতে খুবই সুস্বাদু। চাইলে পাকা আম দিয়ে তৈরি করতে পারেন পায়েস। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ : ১. পোলাও চাল পৌনে ১ কাপ, ২. দুধ ১ লিটার, ৩. আম ২টি ব্লেন্ড করা, ৪. চিনি স্বাদমতো, ৫. লবণ স্বাদমতো, ৬. বাদাম ২ টেবিল চামচ এবং ৭. কিসমিস ২ টেবিল চামচ।
পদ্ধতি : প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার এই ঘন দুধের মধ্যে চাল দিয়ে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি ও লবণ মিশিয়ে দিন। চিনি থেকে যে পানি বের হবে তা শুকিয়ে কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে কিসমিস ও বাদাম দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আম দিয়ে নেড়ে ফুটে উঠলেই নামিয়ে নিন।
পায়েস রান্নার সময় অবশ্যই পাকা ও মিষ্টি আম ব্যবহার করতে হবে। আম টক হলে দুধ ফেটে যাবে। এরপর সার্ভিং ডিশে পায়েস ঢেলে উপরে বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে দিন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন আমের পায়েস।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?