ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ত্রিকোণ প্রেমে শ্রাবন্তী-দেব-পাওলি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ৪:৫০

প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন টলিউডের তিন তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেব ও পাওলি দাম। নাম ঠিক না হওয়া এ ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। তিনজন মানুষের সম্পর্কের গল্প বলবে এই ছবি। অর্থাৎ, ত্রিকোণ প্রেমের ছবি।

সম্প্রতি ছবির ‘স্ক্রিপ্ট রিডিং’-এ উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের ফেসবুকে ছবি পোস্ট করে সে কথা জানান পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়। সেখানে লীনা, শৈবাল ও শ্রাবন্তীর সঙ্গে দেখা যায় প্রযোজক অতনু রায় চৌধুরীকেও।

ছবিটি সম্পর্কে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, একটা ছবি করছি। পুজার পর শ্যুটিং শুরু করার কথা রয়েছে। কেন্দ্রীয় ভূমিকায় শ্রাবন্তী, দেব আর পাওলি থাকছেন।’

এর আগে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মাটি’ ছবিটি সিনেমাপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছিল। দেশ ভাগের গল্প নিয়ে তৈরি ওই ছবিতে দেখা গিয়েছিল পাওলি দাম ও আদিল হুসেনকে।

পরবর্তীকালে এই পরিচালক জুটির ‘সাঁঝবাতি’ ছবিটিতেও অভিনয় করেন পাওলি দাম। সঙ্গে ছিলেন দেব। আরও ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। ছবিটি বক্স অফিসে সাফল্যও পেয়েছিল। এবার আরও একবার দেব, পাওলি ও শ্রাবন্তীকে নিয়ে পর্দায় ফিরছেন লিলি ও শৈবাল।

প্রীতি / প্রীতি

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে