ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাশিয়ায় দেউলিয়া গুগল, কর্মীদের বেতন বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১২:২৪

গুগল রাশিয়া নিজেদের দৌউলিয়া ঘোষণা করেছে। ফলে কর্মীদের বেতন, ভেন্ডরদের অর্থ পরিশোধ এবং অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না গুগলের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি।

এর আগে রাশিয়ান অথরিটি গুগলের এই সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে। ফলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে একটি নোটিস জারি করেছে গুগল রাশিয়া।

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গুগলসহ কয়েকটি টেক সংস্থা রাশিয়ার কড়া সমালোচনা করে। এমনকি দেশটিতে বিভিন্ন পরিষেবা বন্ধ করে দেয় তারা। গত কয়েক মাস ধরে রাশিয়ায় বেশিরভাগ বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রেখেছে গুগল। পাশাপাশি রাশিয়ান সংস্থার বিজ্ঞাপন, নতুন গুগল ক্লাউড রেজিস্ট্রেশন এবং ইউটিউবসহ সব পরিষেবার জন্য অর্থ প্রদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।

গুগলের এক মুখপাত্র জানান, রাশিয়ান কর্তৃপক্ষ গুগল রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করায় আমরা রাশিয়াভিত্তিক কর্মীদের নিয়োগ, অর্থ প্রদান, সরবরাহকারী এবং বিক্রেতাদের অর্থ প্রদান ও অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা মেটাতে পারছি না। তবে আপাতত রাশিয়ায় বিনামূল্য পরিষেবা যেমন সার্চ, ম্যাপস, ইউটিউব চালু রেখেছে গুগল।

এমএসএম / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক