ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

জ্বরে ভুগছেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৫-২০২২ দুপুর ১২:২৫

সিজনাল জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, জ্বরের মাত্রা খুব বেশি নয়। উনি মোটামুটি সুস্থ আছেন। তবে ম্যাডাম রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হতে পারে।

রোববার (২২ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, আমিও আপনার মতো শুনেছি ম্যাডামের জ্বরের বিষয়টি। তবে চিকিৎসকরা এখন পর্যন্ত এ বিষয়ে আমাকে কিছু জানাননি।

খালেদা জিয়ার আরেক কর্মকর্তা জানান, তাপমাত্রা একটু এদিক-সেদিক হলে উনার মতো বয়সীদের শরীরে জ্বর আসাটাই স্বাভাবিক। এটা সিরিয়াস কিছু নয়। সিজনাল জ্বর। ম্যাডাম রাজি হলে আগামী কয়েক দিনের মধ্যে তাকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হতে পারে, যেটা আগেও করা হয়েছিল।

খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। তবে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

জামান / জামান

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন