ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দারিদ্র্য মানচিত্র ২০১৬

দেশে সর্বনিম্ন দারিদ্র গুলশানে, সর্বোচ্চ চর রাজিবপুরে


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২২-৫-২০২২ বিকাল ৬:২৫

বাংলাদেশে উপজেলা পর্যায়ে সর্বনিম্ন দারিদ্রের বসসার ঢাকার গুলশানে। অন্যদিকে সর্বোচ্চ দারিদ্রের বসবাস কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে। গুলশানে দারিদ্রের হার ০.৪% আর চর রাজিবপুরে দারিদ্রের হার ৭৯.৮%।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানার আয় ও ব্যয় জরিপ এবং দারিদ্র্য মানচিত্র ২০১৬ প্রতিবেদনে এই চিত্র পাওয়া গেছে।

প্রতিবেদনে অনুযায়ী উপজেলা পর্যায়ে দারিদ্র হার বৈষম্য সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে। অতি নিম্ন দরিদ্র হারে বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কোন উপজেলা নেই।

ঢাকা বিভাগে ৭৭টি উপজেলা/মেট্রো থানা অতি নিম্ন দারিদ্র হার ও ১২টি উপজেলা অতি উচ্চ দারিদ্র হারে অবস্থান করছে।

বরিশাল বিভাগ: দারিদ্র হার ২৬.৪৯%; এই বিভাগের সর্বনিম্ন দারিদ্র ভোলা জেলার দৌলতখানে ১২.২% আর সর্বোচ্চ দারিদ্র পটুয়াখালী জেলার দশমিনায় ৫২.৮%।

চট্টগ্রাম বিভাগ: দারিদ্র হার ১৮.৪৩%;  এই বিভাগের সর্বনিম্ন দারিদ্র চট্টগ্রাম জেলার বন্দরে ১.৫% আর সর্বোচ্চ দারিদ্র বান্দরবান জেলার থানচিতে ৭৭.৮%।

ঢাকা বিভাগ: দারিদ্র হার ১৬%;  এই বিভাগের সর্বনিম্ন দারিদ্র ঢাকা জেলার গুলশানে ০.৪% আর সর্বোচ্চ দারিদ্র কিশোরগঞ্জ জেলার মিঠামইনে ৬১.২%।

খুলনা বিভাগ: দারিদ্র হার ২৭.৪৮%; এই বিভাগের সর্বনিম্ন দারিদ্র চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ৭.৯% আর সর্বোচ্চ দারিদ্র মাগুড়া জেলার মোহাম্মদপুরে ৬২.৪%।

ময়মনসিংহ বিভাগ: দারিদ্র হার ৩২.৭৭%; এই বিভাগের সর্বনিম্ন দারিদ্র ময়মনসিংহ জেলার ভালুকায় ১৫.৫% আর সর্বোচ্চ দারিদ্র জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ৬৩.২%।

রাজশাহী বিভাগ: দারিদ্র হার ৩৮.৯৩%; এই বিভাগের সর্বনিম্ন দারিদ্র রাজশাহী জেলার বোয়ালিয়ায় ৯% আর সর্বোচ্চ দারিদ্র নওগাঁ জেলার পোরশায় ৬৩.২%।

রংপুর বিভাগ: দারিদ্র হার ৪৭.৩৪%; এই বিভাগের সর্বনিম্ন দারিদ্র পঞ্চগড় জেলার অটোয়ারিতে ৯.৩% আর সর্বোচ্চ দারিদ্র কুড়িগ্রাম জেলার চর রাজিবপুরে ৭৯.২%।

সিলেট বিভাগ: দারিদ্র হার ১৬.২৩%; এই বিভাগের সর্বনিম্ন দারিদ্র সিলেট জেলার বিশ^নাথে ১০.৪% আর সর্বোচ্চ দারিদ্র সনিামগঞ্জ জেলার শাল্লায় ৬০.৯%।

সাদিক পলাশ / সাদিক পলাশ

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা