ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারত থেকে চট্টগ্রাম বন্দরে এলো আরো সাড়ে ৫২ হাজার টন গম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১১:১৮

ভারত থেকে সরকারিভাবে আমদানি করা আরো সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে ‘এমভি ভি স্টার’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ সোমবার (২৩ মে) থেকে এসব গম সাইলো জেটিতে খালাস শুরু হবে।

এর আগ গত সপ্তাহে সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে এসেছিল আরেকটি জাহাজ ‘ইনামুয়েল সি’। এক সপ্তাহের ব্যবধানে মোট ১ লাখ ৫ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ।

এ তথ্য নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক আবদুল কাদের জানান, মে মাসে সরকারিভাবে দুটি গমের চালান এসেছে ভারত থেকে। এসব গম দ্রুত সারাদেশে পৌঁছে যাবে। সরকারিভাবে আরো দুটি জাহাজে করে আসবে গমের চালান।

খাদ্য বিভাগের কর্মকর্তা সুনীল দত্ত জানান, জি-টু-জি চুক্তির আওতায় এসব গম এসেছে।

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে গমের দাম চড়া হয়ে ওঠার মধ্যে বাংলাদেশের গম আমদানির প্রধান উৎস হয়ে ওঠা ভারত গত ১৪ মে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। খাদ্য বিভাগের কর্মকর্তারা দাবি করছেন, রপ্তানি নিষেধাজ্ঞা দিলেও সরকারি পর্যায়ে ভারত থেকে গম আনতে কোনো বাধা নেই। সরকারি পর্যায়ে আরো গম ভারত থেকে আনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

জানা যায়, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গমের চাহিদা বেড়ে যায়। ঊর্ধ্বমুখীও হয় গমের দাম। এ অবস্থায় গম রপ্তানি সীমিত করার ঘোষণা দেয় ভারত। ফলে বাড়তে থাকে গমের দাম, এতে আটা-ময়দার দামেও প্রভাব পড়ে। এরমধ্যেই ভারত থেকে বাংলাদেশের গম আমদানি অব্যাহত রয়েছে।

জামান / জামান

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে

প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির

বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?